কঠিন পদার্থে শব্দের গতি সবচেয়ে বেশি।
শব্দ তরঙ্গ নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য
- শব্দ কোন মাধ্যমে একক সময়ে যে দুরত্ব অতিক্রম করে তাকে শব্দের গতি বলে।
- কোনো বস্তুর কম্পনের ফলে শব্দ তরঙ্গ সৃষ্টি হয়।
- শব্দের বেগ জড় মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। বায়ুতে শব্দের বেগ কম, তরলে তার চেয়ে বেশি এবং কঠিন পদার্থে সবচেয়ে বেশি।
- তাপমাত্রা বৃদ্ধি পেলে বায়ুতে শব্দের বেগ বৃদ্ধি পায় এবং একইভাবে বায়ুর আর্দ্রতা বৃদ্ধি পেলেও শব্দের বেগ বৃদ্ধি পায়।
- বাতাসে শব্দ তরঙ্গের বেগ 330 মিটার/সেকেন্ড।
- ইস্পাতে শব্দ তরঙ্গের বেগ 5920 মিটার/সেকেন্ড।
- শূন্যে শব্দ তরঙ্গের বেগ শূন্য।
- জলে শব্দ তরঙ্গের বেগ 1480 মিটার/সেকেন্ড।