বায়োমেট্রিক্স একটি প্রযুক্তি যার মাধ্যমে কোনো ব্যক্তির শারীরবৃত্তীয় অথবা আচরণগত বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে তাকে অদ্বিতীয়ভাবে চিহ্নিত বা শনাক্ত করা হয়। গ্রিক শব্দ ‘bio’ (যার অর্থ Life বা জীবন) ও ‘metric’ (যার অর্থ পরিমাপ করা) থেকে উৎপত্তি হয়েছে বায়োমেট্রিক্স (Biometrics)।
দেহের গঠন ও শারীরবৃত্তীয় বৈশিষ্ট্যর বায়োমেট্রিক্স পদ্ধতি
১. ফেস রিকগনিশন
২. ফিঙ্গারপ্রিন্ট
৩. হ্যান্ড জিওমেট্রি
৪. আইরিস
৫. রেটিনা
৬. শিরা
৭. ডিএনএ
আচরণগত বৈশিষ্ট্যের বায়োমেট্রিক্স পদ্ধতি
১. কণ্ঠস্বর
২. সিগনেচার
৩. টাইপিং কি স্ট্রোক
বায়োমেট্রিক্স বাস্তবায়নের জন্য যা প্রয়োজন :
১। কম্পিউটার/ মোবাইল
২। ইন্টারনেট সংযোগ
৩। ওয়েব ক্যামেরা
৪। স্ক্যানার
৫। বায়োসেন্সর নির্ণয়ের ডিভাইস ইত্যাদি।