ইউরোপের দেশগুলোতে জল, স্থল ও আকাশপথে এক ভিসায় কিংবা ভিসা ব্যতীত ইউরোপ ভ্রমণ করার চুক্তির নাম শেনজেন চুক্তি।
- ১৪ জুন ১৯৮৫ সালে লুক্সেমবার্গের শেনজেনে এ চুক্তিটি স্বাক্ষরিত হয়।
- ১৬ মার্চ ১৯৯৫ সালে ভিসামুক্ত ইউরোপের যাত্রা শুরু হয়।
- শেনজেন ভিসার মাধ্যমে শেনজেনভুক্ত দেশগুলোতে প্রত্যেক ব্যক্তি সর্বোচ্চ ৯০ দিন অবস্থান করতে পারেন।
- একজন ব্যক্তি শেনজেন ভিসা পেলে তিনি ২৭টি বা তারও বেশি শেনজেনভুক্ত দেশে আলাদা ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন।
- বর্তমানে শেনজেন অঞ্চলের অন্তর্ভুক্ত দেশের সংখ্যা ২৯টি।
- EU'র ২৭ সদস্যের ২৫টি দেশ শেনজেনভুক্ত।
- EU'র সদস্য নয় এমন চারটি দেশ- সুইজারল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড ও লিচটেনস্টাইন শেনজেন অঞ্চলের অন্তর্ভুক্ত।
- EU'র সদস্য দেশ সাইপ্রাস ও আয়ারল্যান্ড শেনজেনভুক্ত নয়।