কিউনিফর্ম (Cuneiform) হলো মানব ইতিহাসের অন্যতম প্রাচীন লিখন পদ্ধতি। কিউনিফর্ম এর অর্থ গোঁজ আকৃতি। প্রাচীন মেসোপটেমিয়ার সুমেরীয় সভ্যতা আনুমানিক ৩২০০–৩৩০০ খ্রিস্টপূর্বাব্দের এই লিখন পদ্ধতি প্রথম আবিষ্কার ও ব্যবহার শুরু করে।
- এই লিপির আকৃতি কীলক বা ছোট্ট তীরের মতো হওয়ার কারণে এদের কিউনিফর্ম বা কীলক লিপি বলা হয়।
- কাদামাটির চার কোনা পাতে লেখার পরে আগুনে পুড়িয়ে একে স্থায়ী করা হতো।
- এই লিখন পদ্ধতিকে মিসরীয় হায়ারোগ্লিফিক্সের চেয়ে প্রাচীন বলে অনেক ঐতিহাসিকবিদ মনে করেন।
- হামুরাবীর আইনবিধি এই লিখন পদ্ধতিতে লিপিবদ্ধ করা হয়।
- কিউনিফর্ম বিভিন্ন সাংকেতিক চিহ্ন ও চিত্রের সমন্বয়ে লেখার পদ্ধতি।
- এটি সুনির্দিষ্ট নিয়ম অনুসরণ করে গঠিত কোনো বর্ণমালা নয় এবং এতে নির্দিষ্ট বা ধরাবাঁধা কোনো অক্ষরও নেই।