কণ্ঠ (জিহ্বামূল) থেকে উচ্চারিত ধ্বনিগুলো হলো ক, খ, গ, ঘ, ঙ।
এদেরকে একত্রে ক-বর্গীয় ধ্বনি বা কণ্ঠ্যধ্বনি বলা হয়। উচ্চারণের সময় জিহ্বার গোড়ার অংশ নরম তালু বা কণ্ঠ স্পর্শ করে বলে এদের এই নামকরণ।
এছাড়া স্বরবর্ণের মধ্যে 'অ' এবং 'আ' কণ্ঠ থেকে উচ্চারিত হয়।