২০২৬ সালের একুশে পদক প্রদানের জন্য ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও ১টি প্রতিষ্ঠানকে মনোনীত করেছে সরকার। কিংবদন্তি কণ্ঠশিল্পী আইয়ুব বাচ্চু (মরণোত্তর), চলচ্চিত্র অভিনেত্রী ববিতা ও সাংবাদিক শফিক রেহমানসহ এ বছর এই ১০ জনকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা দেওয়া হচ্ছে।
একুশে পদক ২০২৬ মনোনীতদের তালিকা:
- সংগীত (মরণোত্তর): আইয়ুব বাচ্চু
- চলচ্চিত্র: ফরিদা আক্তার ববিতা
- চারুকলা: ড. মো. আব্দুস সাত্তার
- স্থাপত্য: মেরিনা তাবাসসুম
- নৃত্য: অর্থী আহমেদ
- পালাগান: ইসলাম উদ্দিন পালাকার
- সাংবাদিকতা: শফিক রেহমান
- শিক্ষা: অধ্যাপক ড. মাহবুবুল আলম মজুমদার
- ভাস্কর্য: তেজস হালদার যোশ
- সংগীত (প্রতিষ্ঠান): ওয়ারফেজ (Warfaze) [
২৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী এই পদক প্রদান করেন।