একটি সার্থক বাক্যের প্রধান লক্ষণ বা গুণাবলি ৩টি। এগুলো হলো:
১. আকাঙ্ক্ষা: বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার ইচ্ছা
২. আসত্তি: বাক্যের অর্থসংগতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাস
৩. যোগ্যতা: বাক্যস্থিত পদসমূহের অর্থগত ও ভাবগত মিল।
বাংলা ব্যাকরণ অনুসারে, যে বাক্যে এই তিনটি গুণ থাকে, তাকেই সার্থক বাক্য বলা হয়