আবশ্যকীয় ব্যয়ে কার্পণ্যতা অনুচিত’—এ বাক্যে শব্দগত বা প্রত্যয়জনিত অপপ্রয়োগ ঘটেছে।
- ভুল: কার্পণ্যতা (কার্পণ + তা)
- শুদ্ধ: কার্পণ্য (কৃপণ + য)
- ব্যাখ্যা: ‘কৃপণ’ শব্দের অর্থ যে ব্যয় করতে চায় না। এর বিশেষ্য রূপ ‘কার্পণ্য’ (কৃপণতা অর্থে)। এর সাথে পুনরায় ‘তা’ প্রত্যয় যোগ করে ‘কার্পণ্যতা’ শব্দটি গঠন করা ভুল, কারণ কার্পণ্য নিজেই বিশেষ্য পদ
শুদ্ধ বাক্য: আবশ্যকীয় ব্যয়ে কার্পণ্য অনুচিত।