যেসব শব্দ বা শব্দগুচ্ছ আভিধানিক বা শাব্দিক অর্থ ছাপিয়ে বিশেষ কোনো ভাব বা অর্থ (লক্ষ্যার্থ) প্রকাশ করেতাকে বাগধারা বা বাগবিধি বলা হয়। এগুলো ভাষার সৌন্দর্যগাম্ভীর্য ও অর্থকে নিপুণভাবে প্রকাশ করে। যেমন: 'অকাল কুষ্মাণ্ড' অর্থ অপদার্থযা আক্ষরিক অর্থে কুড়ো (কুমড়ো) বোঝায় না। বাগধারা সাধারণত বাংলা ব্যাকরণের অর্থতত্ত্ব (Semantics) অংশে আলোচনা করা হয়। যেহেতু বাগধারা বা বাগবিধি (Idioms) শব্দের সাধারণ অর্থের বাইরে ভিন্ন বা বিশেষ অর্থ প্রকাশ করে, তাই অর্থের প্রাসঙ্গিকতার কারণে এটি অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। বাগধারা ভাষাকে সংক্ষিপ্ত, ইঙ্গিতময় ও রসমধুর করে উপস্থাপন করে।
গুরুত্বপূর্ণ বাগধারা ও উদাহরণ:
-অন্ধের যষ্টি=একমাত্র অবলম্বন
-মাছের মা=নিষ্ঠুর
-বর্ণচোরা=কপটচারী
-স্বখাত সলিল=স্বীয় কর্মের ফল ভোগ করা
-শিব রাত্রির সলতে=একমাত্র সন্তান
-শিয়ালের যুক্তি=অকেজো যুক্তি
-পঞ্চত্বপ্রাপ্তি=মৃত্যুবরণ করা
-সস্তার তিন অবস্থা=সুলভ জিনিসের নানা দোষ
-কাকনিদ্রা=অগভীর সতর্ক নিদ্রা
-শকুনি মামা=কুচক্রী লোক
-অজগর বৃত্তি=আলসেমি
-নদের চাঁদ=অহমিকাপূর্ণ নির্গুণ ব্যক্তি
-গোবৈদ্য=হাতুড়ে
-উপরোধে ঢেঁকি গেলা=অনুরোধে অনিচ্ছা সত্ত্বেও কিছু করা
-কংস মামা=নির্মম আত্মীয়
-লেফাফা দুরুস্ত=পরিপাটি
-ভরাডুবি=সর্বনাশ'
-আষাঢ় মাসের গল্প=গাজাখুরি গল্প
-কচুবনের কালাচাঁদ=অপদার্থ
-কেতাদুরস্ত=পারিপাটি
-গোকুলের ষাঁড়=স্বেচ্ছাচারী
-চাঁদের হাট=আনন্দের প্রাচুর্য
-পটল তোলা=মারা যাওয়া
-গৌরচন্দ্রিকা=ভূমিকা
-তুলসী বনের বাঘ=ভন্ড
-ঢাকের কাঠি=তোষামোদে
-আকুপাকু=ব্যস্ততার ভাব
-A to Z=সম্পূর্ণভাবে
-তামার বিষ=অর্থের কু প্রভাব
-উজারে কৈ=সহজলভ্য
-ঊনকোটি চৌষট্টি=প্রায় সম্পূর্ণ
-চক্ষুদান করা=চুরি করা
-কুল কাঠের আগুন=তীব্রজ্বালা
-অক্কাপাওয়া=মৃত্যু
-"ত্রিশঙ্কু দশা=দোটানা অবস্থা হওয়া
-অকূল পাথার=মহাবিপদ
-বুড়ো শালিকের ঘাড়ে রোঁ=বুড়োর ভীমরতি
-অকাল কুষ্মাণ্ড (অপদার্থ)
-আকাশ কুসুম (অসম্ভব কল্পনা)
-অগ্নি পরীক্ষা (কঠিন পরীক্ষা)
-অন্ধকারে ঢিল মারা (অনুমান করে কাজ করা)
-আদা জল খেয়ে লাগা (প্রাণপণ চেষ্টা করা)
-আমড়া কাঠের ঢেঁকি/কচুবনের কালাচাঁদ (অপদার্থ)
-আকাশ পাতাল (প্রচুর ব্যবধান)
-ইঁদুর কপালে (নিতান্তই মন্দভাগ্য)
-উত্তম মাধ্যম (প্রহার/মারধর)
-ঊনপাঁজুরে (হতভাগ্য/দুর্বল)
-একাদশে বৃহস্পতি (সৌভাগ্যের বিষয়)
-কই মাছের প্রাণ (যা সহজে মরে না/শক্ত প্রাণ)
-কাঁঠালের আমসত্ত্ব (অসম্ভব বস্তু)
-গড্ডলিকা প্রবাহ (অন্ধ অনুকরণ)
-গোঁফ খেজুরে (নিতান্ত অলস)
-চিনির পুতুল (শ্রমকাতর)
-তীর্থের কাক (সুদীর্ঘ প্রতীক্ষাকারী)
-ভিজে বিড়াল (কপট/সাজানো ধার্মিক)
-শাখের করাত (উভয়সংকট)
-সাক্ষী গোপাল (নিষ্ক্রিয় দর্শক)