মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত বিভিন্ন শূন্য পদে অস্থায়ীভাবে সরাসরি জনবল নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না।
শূন্য পদের বিবরণ ও শিক্ষাগত যোগ্যতা (Vacancy Details)
সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর
- পদসংখ্যা: ০৪ (চার) টি
- গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-১৩, বেতন স্কেল: ২৪,০০০-৫৮,০০০/- টাকা (জাতীয় বেতন স্কেল, ২০২৬ অনুযায়ী)
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত। সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি ৭০ এবং বাংলায় ৪৫ শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দ। কম্পিউটার এ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। কম্পিউটারে Word Processing সহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
- পদসংখ্যা: ০৪ (চার) টি
- গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-১৬, বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০/- টাকা
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ। কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত। কম্পিউটারে Word Processing সহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
অফিস সহায়ক
- পদসংখ্যা: ০৮ (আট) টি
- গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-২০, বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০/- টাকা
- শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
আবেদনের শর্ত ও পরীক্ষায় অংশগ্রহণের নিয়মাবলী (Important Information)
- বয়সসীমা: সকল পদের প্রার্থীর ক্ষেত্রেই ০১/০৯/২০২৬ খ্রি. তারিখে বয়সসীমা ১৮-৩২ বছর হতে হবে। তবে ক্রমিক ১ ও ২ নং পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
- চাকরিরত প্রার্থী: সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনাপত্তি (NOC) পত্রের মূলকপি জমা দিতে হবে।
- অন্যান্য শর্ত: লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। এছাড়া একই দিন, একই সময়ে পরীক্ষার সম্ভাব্যতা থাকায় একাধিক পদে আবেদন করতে নিরুৎসাহিত করা হয়েছে।
আবেদন প্রক্রিয়া ও ফি জমাদান (Application Process)
- আবেদন শুরুর তারিখ ও সময়: ২৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রি., সকাল ০৯:০০ টা।
- আবেদনের শেষ তারিখ ও সময়: ১৭ অক্টোবর ২০২৬ খ্রি., সন্ধ্যা ০৬:০০ টা।
ছবি ও স্বাক্ষর সাইজ:
- রঙিন ছবি: দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ পিক্সেল (সর্বোচ্চ 100 KB)।
- স্বাক্ষর: দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ পিক্সেল (সর্বোচ্চ 60 KB)।
পরীক্ষার ফি জমা দেওয়া:
- অনলাইন ফরম পূরণের পর প্রাপ্ত User ID ব্যবহার করে যেকোনো টেলিটক প্রি-পেইড মোবাইলের মাধ্যমে ২টি SMS করে ফি জমা দিতে হবে। ক্রমিক ১ ও ২ নং পদের জন্য: পরীক্ষার ফি ১০০/- এবং টেলিটক সার্ভিস চার্জ ১২/- সহ মোট ১১২/- টাকা।
- ক্রমিক ৩ নং পদের জন্য: পরীক্ষার ফি ৫০/- এবং টেলিটক সার্ভিস চার্জ ৬/- সহ মোট ৫৬/- টাকা।
- অনগ্রসর শ্রেণি (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ): সকল পদের ক্ষেত্রে আবেদন ফি ৫০/- ও টেলিটক সার্ভিস চার্জ ৬/- সহ মোট ৫৬/- টাকা।





