বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের রাজস্বখাতভুক্ত বিভিন্ন শূন্য পদে সরাসরি নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে অনলাইনে আবেদন এর জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
শূন্য পদের বিবরণ ও শিক্ষাগত যোগ্যতা (Vacancy Details)
বিজ্ঞপ্তিতে উল্লেখিত ৫টি পদের বিস্তারিত বিবরণ নিচে দেওয়া হলো:
এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল)
- পদসংখ্যা: ০৩ (তিন) টি
- গ্রেড ও বেতনস্কেল: গ্রেড-০৯, বেতনস্কেল: ২২,০০০ - ৫৩,০৬০/- টাকা (জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুযায়ী)
- শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সিভিল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক ডিগ্রি।
স্টোর অফিসার
- পদসংখ্যা: ০১ (এক) টি
- গ্রেড ও বেতনস্কেল: গ্রেড-১০, বেতনস্কেল: ১৬,০০০ - ৩৮,৬৪০/- টাকা
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি; সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্যূন ০৩ (তিন) বৎসরের চাকরির অভিজ্ঞতা; এবং কম্পিউটার চালনায় অভিজ্ঞতা।
এস্টিমেটর/সাব-এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার
- পদসংখ্যা: ০৩ (তিন) টি
- গ্রেড ও বেতনস্কেল: গ্রেড-১০, বেতনস্কেল: ১৬,০০০ - ৩৮,৬৪০/- টাকা
- শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে সিভিল ইঞ্জিনিয়ারিং-এ অন্যূন ০৪ (চার) বৎসর মেয়াদি ডিপ্লোমা।
একাউন্ট এসিস্ট্যান্ট
- পদসংখ্যা: ০১ (এক) টি
- গ্রেড ও বেতনস্কেল: গ্রেড-১৪, বেতনস্কেল: ১০,২০০ - ২৪,৬৮০/- টাকা
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষা বা বাণিজ্য বিভাগে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রি; এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্যূন ০২ (দুই) বৎসরের চাকরির অভিজ্ঞতা।
ড্রাফটসম্যান
- পদসংখ্যা: ০১ (এক) টি
- গ্রেড ও বেতনস্কেল: গ্রেড-১৫, বেতনস্কেল: ৯,৭০০ - ২৩,৪৯০/- টাকা
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন ০২ (দুই) বৎসরের ট্রেড কোর্স সার্টিফিকেট; এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্যূন ০২ (দুই) বৎসরের চাকরির অভিজ্ঞতা।
আবেদনের শর্ত ও পরীক্ষায় অংশগ্রহণের নিয়মাবলী (Important Information)
- বয়সসীমা: সকল পদে ২০/০৯/২০২৬ খ্রি. তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অধীন চলমান/সমাপ্ত প্রকল্পে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়স আদালতের রায় অনুযায়ী শিথিলযোগ্য।
- চাকরিরত প্রার্থী: সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত বা অনুমোদিত বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনাপত্তিপত্র/ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে।
- পরীক্ষা: প্রার্থীকে লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষার জন্য কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না।
আবেদন প্রক্রিয়া ও ফি জমাদান (Application Process)
- আবেদন শুরুর তারিখ ও সময়: ২০ সেপ্টেম্বর ২০২৬ খ্রি., সকাল ০৯:০০ ঘটিকা।
- আবেদনের শেষ তারিখ ও সময়: ২২ অক্টোবর ২০২৬ খ্রি., বিকাল ০৪:০০ ঘটিকা।
ছবি ও স্বাক্ষর সাইজ:
- রঙিন ছবি: দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ পিক্সেল (সর্বোচ্চ 100 KB, আবেদন দাখিলের ১ মাস পূর্বে তোলা)। o
- স্বাক্ষর: দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ পিক্সেল (সর্বোচ্চ 60 KB)।
পরীক্ষার ফি জমা দেওয়া:
- অনলাইন ফরম পূরণের পর প্রাপ্ত User ID ব্যবহার করে টেলিটক প্রি-পেইড মোবাইলের মাধ্যমে ২টি SMS করে ফি জমা দিতে হবে।
- ক্রমিক ১, ২ ও ৩ নং পদের জন্য: আবেদন ফি ২০০/- ও টেলিটক সার্ভিস চার্জ ২৩/- সহ মোট ২২৩/- টাকা।
- ক্রমিক ৪ ও ৫ নং পদের জন্য: আবেদন ফি ১০০/- ও টেলিটক সার্ভিস চার্জ ১২/- সহ মোট ১১২/- টাকা।
- অনগ্রসর শ্রেণি (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ): সকল পদের জন্য ফি ও সার্ভিস চার্জ মিলিয়ে মোট ৫৬/- টাকা।
যমুনা বহুমুখী সেতু কর্তৃপক্ষ ১৯৮৫ সালে একটি অধ্যাদেশের মাধ্যমে গঠিত হয়। পরবর্তীতে ১৯ ডিসেম্বর ২০০৭ তারিখে প্রকাশিত গেজেটে উক্ত সংস্থাটি বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ নামে পরিচিতি লাভ করে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ একটি সংবিধিবদ্ধ সংস্থা। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ আইন, ২০১৬ অনুযায়ী ১৫০০ মিটার বা তদূর্ধ্ব দৈর্ঘ্যের সেতু, টোল সড়ক, ফ্লাইওভার, এক্সপ্রেসওয়ে, টানেল, কজওয়ে, রিং রোড ইত্যাদি নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব এ কর্তৃপক্ষ কে অর্পণ করা হয়েছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সদরদপ্তর ঢাকাস্থ বনানীতে অবস্থিত।







